তোমাকে শুরুতেই হুমকী দিচ্ছি ভালোবেসে ফেলবো কিন্তু ! বিশ্বাস হচ্ছেনা ? অট্টহাসিতে তুমি হাওয়ায় উড়িয়ে দিচ্ছ আমার হুমকী , শিমুল তুলোর মত ! আমি নিশ্চিত একদিন পস্তাতে হবে তোমায় ।
আবার বলছি- সাবধান হয়ে যাও । সাতার জান ? আমার ভালোবাসা বান্দরবানের ঝরণা নয় , যমুনার ঢেউ নয় সুনামির মত । সাতার জানলেও হয়তো রক্ষা হবেনা নিশ্চিত হাবুডুবু খেয়েই মরবে !
বলছি - কতটুকু তাপ সহ্য করতে পারো ? আমার ভালোবাসা কিন্তু এক জাগ্রত ভিসুভিয়াস ! লাভার স্রোতে দগ্ধ হয়ে যাবে ।
আবার হাসছো ? আমার ভালোবাসা লুতুপুতু ভালোবাসা নয় ভয়ংকর ভালোবাসা । ভালবাসার বন্যায় ভাটিতে ভাসিয়ে দেবো । হাবুডুবু খেয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে তুলে এনে নিক্ষেপ করবো ভিসুভিয়াসে ভালবাসার অত্যাচারে নাকানি চুবানি খাইয়ে ছাড়বো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ফেব্রুয়ারী ২০১৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।